Thursday, May 14, 2026

DYFI কর্মী মইদুল JMB জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন! বিজেপি কর্মীর পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

Date:

Share post:

DYFI কর্মী মইদুল মিদ্দা জেএমবি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন! বিজেপির আইটি সেলের এক কর্মীর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই ঘটনার বিচার চেয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন ডিওয়াইএফআই-এর জেলা কমিটি। তারা বিজেপির আইটি সেলের ওই কর্মীর গ্রেফতারির দাবি জানিয়েছে।

চাকরি, শিক্ষা-সহ একাধিক দাবিতে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন। বামেদের অভিযানকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা। পুলিশের লাঠি, জলকামানের আঘাতে প্রায় ৪০ জন অসুস্থ হয়েছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন বাঁকুড়ার মইদুল ইসলাম মিদ্দা। মিদ্দার লড়াই শেষ হয় ১৫ ফেব্রুয়ারি। এরপরই বিক্ষোভের আঁচ শহর ছেড়ে পার্শ্ববর্তী জেলাতেও ছড়িয়ে পড়ে। এরই মধ্যে নবান্ন অভিযানে নিহত DYFI কর্মী মইদুল ইসলাম মিদ্দা JMB জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত! এই মর্মে বিজেপির আইটি সেলের কর্মী দিবাকর দেবনাথ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে। যেখানে লেখা, “মইদুল ইসলাম ২০১৪ থেকে বাংলা দেশের JMB জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিল। এনআইএ তাই বলছে। যা হয়েছে ভালো হয়েছে।” এই পোস্ট নিয়ে ইতিমধ্যে তুমুল বিতর্ক আলিপুরদুয়ারের রাজনীতির অন্দরে।

আরও পড়ুন-‘বিরোধীশূন্য’ মন্তব্য নিয়ে বিজেপির তোপ, পালটা তৃণমূলের কংগ্রেসমুক্ত ভারত প্রসঙ্গ

ইতিমধ্যেই মইদুলের স্ত্রীকে হোম গার্ডের চাকরি দিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু তারপরই আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির বিজেপির আইটি সেলের কর্মী দিবাকর দেবনাথ সোশ্যাল মিডিয়ায় মৃত ওই কর্মী সম্পর্কে বিরূপ মন্তব্য করে পোস্ট করেন। এই ঘটনার বিচার চেয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছে ডিওয়াইএফআই-এর জেলা কমিটি। দিবাকর দেবনাথকে গ্রেফতারির দাবি জানিয়েছেন তাঁরা।

Advt

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...