Tuesday, March 3, 2026

৬৬ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ হুগলির ডেলিভারি বয়ের বিরুদ্ধে

Date:

Share post:

৬৬ জন মহিলাকে ধর্ষণ। ধর্ষক অনলাইন বিপণির ডেলিভারি বয়। বিভিন্ন ধরণের দ্রব্য ডেলিভারির পর পরিষেবার ফিডব্যাক নেওয়ার নাম করে মহিলাদের ফোন নম্বর নিত ব্যান্ডেল নিবাসী বিশাল বর্মা। তার পর তাদের সঙ্গে ভাব, জমানো ভিডিও কলে কথা বলা শুরু করত সে। ভিডিয়ো কল করে তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবির স্ক্রিন শট জমিয়ে রাখত বিশাল। তার পর সুযোগ বুঝে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে একের পর এক মহিলাকে ধর্ষণ করত। এই ফাঁদ পেতে ৬৬ জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল বিশাল বর্মার বিরুদ্ধে। ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, হুগলির ব্যান্ডেলের সেই দুই যুবককে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে বিচারক দুই অভিযুক্তকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

চুঁচুড়ার বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে কেওটা ত্রিকোণ পার্ক এলাকায় গিয়ে বিশালকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। বিশাল বর্মার এক বন্ধু সুমন মণ্ডলকেও এই কুকীর্তিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-‘টুকলি’ করে বিজেপির প্রচার-গান! সরব সোশ্যাল মিডিয়া

চুঁচুড়ার ওই মহিলাকে ফ্লিপকার্টের ডেলিভারি দিতে গিয়েছিল বিশাল। এরপর ফিডব্যাকের নামে ফোন নম্বর চেয়ে নেয় সে। সেখান থেকেই মেসেজ করে বন্ধুত্ব। তারপর ভিডিও কলে চলে ঘণ্টার পর ঘণ্টা কথা। ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের। ওই মহিলার অভিযোগ, ভিডিও কলের স্ক্রিনশট দেখিয়েই ব্ল্যাকমেল করে তাঁকে বাড়িতে ডাকে বিশাল। চলে ধর্ষণ। এরপর বন্দুক দেখিয়ে সমস্ত গয়নাও হাতিয়ে নেয় সে। সেই ওই মহিলাকে বলে, এটি তার ৬৬ নং শিকার। অর্থাৎ এর আগে ৬৫ জনকে ধর্ষণ করেছে সে।

Advt

শনিবার রাতে চুঁচুড়া থানার পুলিশ বিশালকে গ্রেফতার করে। বিশালের ঘরে তল্লাশি করে অসংখ্য মহিলার ছবি পেয়েছে পুলিশ। বিশালের মোবাইলে রয়েছে অজস্র ভিডিও যেখানে সে বন্দুক তাক করে মহিলাদের শাসাচ্ছে। ধৃতের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল চিপও উদ্ধার করেছে পুলিশ। বিশালের মোবাইলে পাওয়া ছবি দেখে সুমন মণ্ডল নামে তার এক সহোযোগীর সন্ধান পায় পুলিশ। সুমন পেশায় রং মিস্ত্রি। সে-ও কেওটারই বাসিন্দা। মাস চারেক আগে বিয়ে করেছে সুমন। সুমনের পরিবারের সদস্যদের দাবি, এ সব তাঁরা কিছুই জানতেন না।

spot_img

Related articles

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...