Wednesday, May 6, 2026

বাড়ি গিয়ে অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Date:

Share post:

বাড়ি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে (Manaka Gombhir) জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। রবিবার তাঁর বাড়িতে নোটিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লাকাণ্ডের তদন্তে নেমে লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) হদিশ মিলেছে বলে সিবিআই সূত্র খবর। ওই অ্যাকাউন্টের সূত্রেই অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রবিবার, মেনকাকে নোটিশ পাঠায় সিবিআই। সোমবার বেলা ১২টা নাগাদ উপহার লাক্সারি কমপ্লেক্সে পৌঁছয় সিবিআইয়ের দল। কিন্তু সিবিআইয়ের গাড়িকে বেশ কিছুক্ষণ কমপ্লেক্সের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। আবাসনের নিরাপত্তারক্ষীরা জানান, তাঁরা সংবাদমাধ্যমকে ভিতরে ঢুকতে দেবেন না। এই পরিস্থিতিতে গাড়ি আবাসনের গেটের বাইরে রেখে তদন্তকারী অফিসার উমেশ কুমার, দুই মহিলা অফিসার-সহ আটজন হেঁটে ভেতরে যান।

বেলা তিনটে নাগাদ জিজ্ঞাসাবাদ সেরে বেরিয়ে যান সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও, সূত্রের খবর বিদেশি ব্যাঙ্কে মেনকার কটা অ্যাকাউন্ট আছে? তিনি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত কি না এই সব বিষয় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

Advt

Related articles

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...