Thursday, May 14, 2026

টুলকিট কাণ্ডে জামিন পেলেন পরিবেশকর্মী দিশা রবি

Date:

Share post:

টুলকিট মামলায় (toolkit case) জামিন পেলেন পরিবেশ কর্মী দিশা রবি (disha ravi)। মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারক ধর্মেন্দ্র রানা ২২ বছরের দিশাকে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর (granted bail) করেন। জামিন দেওয়ার সময় বিচারক মন্তব্য করেন, ২২ বছরের একটা মেয়েকে জেলে আটকে রাখার মত যথেষ্ট কারণ নেই। অতীতে দিশার কোনও অপরাধের কোনও রেকর্ডও নেই। কোর্টের এই পর্যবেক্ষণের পর নিশ্চিতভাবেই প্রশ্নের মুখে পড়ল দিল্লি পুলিশের অতি সক্রিয়তা। গত শুক্রবারই টুলকিট মামলায় পরিবেশ আন্দোলনকারী দিশাকে তিনদিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। অবশেষে মঙ্গলবার জামিন আবেদনের শুনানির শেষে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুন-গ্রেফতারের আশঙ্কায় গা ঢাকা দিয়েছেন রাকেশ? বিজেপি নেতার বাড়িতে জোরদার পুলিশি তল্লাশি

প্রসঙ্গত, তিন কৃষি আইনের (farm laws) বিরোধিতায় কৃষকদের লাগাতার আন্দোলনকে (farmers protest) সমর্থন করে টুইট করেছিলেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ভারতের দিশা রবি সহ বহু সমাজকর্মী ও বিশিষ্ট মানুষ। সরকারবিরোধী বক্তব্য প্রচার ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে দিশা টুলকিট শেয়ার করেছেন বলে এরপরই অভিযোগ ওঠে। দিল্লি পুলিশ অভিযোগ তোলে যে দিশা ও আরও দুজনের ( নিকিতা জ্যাকব ও শান্তনু মুলুক) খালিস্তানপন্থী বিদেশি সংগঠনের যোগাযোগ আছে। এমনকী এই অভিযোগে তড়িঘড়ি দেশদ্রোহের মামলাও দায়ের করা হয় দিশার বিরুদ্ধে। টুলকিট মামলায় বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছিল পরিবেশকর্মী দিশা রবিকে। তবে এদিন আদালতের জামিনের রায় দিল্লি পুলিশের জন্য ‘ধাক্কা’ বলাই যায়।

Advt

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...