Friday, May 15, 2026

ধাক্কা সামলে সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,৭৫১.৪১ (⬆️ ০.০১%)

🔹নিফটি ১৪,৭০৭.৮০ (⬆️ ০.২২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে সেই আশায় জল ঢেলে সোমবার বড়সড় ধাক্কা খায় দালাল স্ট্রিট ফলে বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের। সে ধাক্কা সামলিয়ে মঙ্গলবার সামান্য ঊর্ধ্বমুখী হয়ে উঠল দেশের শেয়ারবাজার। মঙ্গলবার ৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৩২ পয়েন্ট।

আরও পড়ুন:নুসরতকে ডিভোর্স দিতে চলেছেন নিখিল? মুখ খুললেন সাংসদ

মঙ্গলবার বাজার খোলার পর থেকে খুব একটা পরিবর্তন হয়নি সেনসেক্সের সূচকে। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় মাত্র ৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭.০৯ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৭৫১.৪১।পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ৩২.১০ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৭০৭.৮০।

Advt

Related articles

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...