Saturday, March 14, 2026

মহিলাদের আত্মহত্যা লাগামছাড়া, রুখতে ‘একাকিত্ব মন্ত্রী’ নিয়োগ করল জাপান

Date:

Share post:

জাপানে মহিলাদের আত্মহত্যা যেভাবে বাড়ছে তা নিয়ে রীতিমতো চিন্তিত জাপান সরকার । পরিসংখ্যান বলছে, কোভিড সংক্রমণের সময় এই হার লাগামছাড়া হারে বেড়েছে। তার মোকাবিলায় এ বার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ‘একাকিত্ব মন্ত্রী’ নিয়োগ করল জাপান।

সম্প্রতি জাপান মন্ত্রিসভায় যোগ হয়েছে নয়া এই দফতর। মন্ত্রী হিসেবে দায়িত্বভার পেয়েছেন তেতসুশি সাকামোতো।

আরও পড়ুন- নিমতিতা বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়,গ্রেফতার এক বাংলাদেশি
দায়িত্বভার নিয়ে তিনি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী আমাকে মহিলা আত্মহত্যার হার কমানো দায়িত্ব দিয়েছেন। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে পর্যালোচনা করে বিষয়টি খতিয়ে দেখে একটি সুংসহত কৌশল তৈরি করতে নির্দেশ দিয়েছেন। সামাজিক একাকিত্ব ও নিভৃতবাস রুখতে এবং মানুষের মধ্যে পারস্পারিক বন্ধন আরও সুদৃঢ় করতে পারব।’ গত ১৯ ফেব্রুয়ারি এই একাকিত্ব দফতরের একটি অফিসও তৈরি করেছেন প্রধানমন্ত্রী সুগা।

বিবিসি-র একটি রিপোর্ট বলছে, গত ১১ বছরে জাপানে মহিলাদের আত্মহত্যার হার কম ছিল। কিন্তু ২০২০ সালে সেই হার মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে। কোভিডের বছরে মহিলাদের আত্মহত্যার হার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। ২০১৯ সালের অক্টোবরের তুলনায় ২০২০-তে বেড়েছে ৭০ শতাংশ।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...