Saturday, March 14, 2026

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবিরাজকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

Date:

Share post:

গৃহবধূকে ধর্ষণের দায়ে সাত বছরের কারাদন্ড হল এক কবিরাজের। সন্তানের আশায় ওই কবিরাজের কাছে গিয়েছিল গৃহবধূ। পুজোর আছিলায় গৃহবধূকে(housewife) ধর্ষণ করেছিল কবিরাজ। সোমবার অভিযুক্ত কবিরাজকে দোষী সাবস্ত করে মালদা আদালত। মঙ্গলবার কবিরাজের সাজা ঘোষণা হয়। যেখানে আদালতের(Court) তরফে জানিয়ে দেওয়া হয় ওই কবিরাজকে সাত বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করা হল। অনাদায়ে আরও ছয় মাসের জেল।

উল্লেখ, হব্বিপুর থানার হালদার পাড়ার বাসিন্দা এক আদিবাসী দম্পতির সন্তান হচ্ছিল না। ২০১৪ সালের ২৭ মে এক কবিরাজের কাছে যায় তারা। মালদা থানার মোহনবাগান এলাকার বাসিনদা কৃষ্ণপদ সুত্রধর নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে দম্পতির বাড়ি যায়। সন্তান লাভের জন্য বাড়িতে পুজো করতে বলে। দুই মহিলা দিয়ে বাড়িতে পুজোর জন্য বলে। ওই দম্পতি তাদের ভাইয়ের স্ত্রীকে ডাকে পুজোর জন্য। প্রথমে তাদের ভাইয়ের স্ত্রীকে নিয়ে পুজো শুরু করে কবিরাজ। পরে ওই গৃহবধূকে ডাকে। সেই সময় তার স্বামী কাজে বাড়ির বাইরে চলে যায়। মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে কবিরাজ। পরে গৃহবধূ হব্বিপুর থানায় অভিযোগ দায়ের করে। প্রায় ছয় বছর পর রায় ঘোষনা হয় এই মামলায়। দোষীর শাস্তি নিশ্চিত হওয়ার পর খুশি মহিলার পরিবারের লোকেরা।

Advt

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...