Wednesday, June 24, 2026

ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ প্রধান শিক্ষকদের সংগঠন

Date:

Share post:

বিধানসভা ভোটের (assembly election of west bengal) কাজ থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta high court) আবেদন  জানাল  সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সংগঠন। বুধবার হাই কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে মামলাটি দায়ের হয়েছে। প্রথম শুনানি হবে আগামী ১ মার্চ। সংগঠনের তরফে দাবি, নিজেদের আপত্তি এবং অনিচ্ছার কথা তারা বারবার জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কিন্তু তাতে  সুরাহা হয়নি। তাই সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসাগুলির প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন।

প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের অভিযোগ, প্রধান শিক্ষকদের দায়িত্ব অনেক বেশি। তাঁদের  একদিকে স্কুলের যাবতীয় দায়িত্ব সামলাতে হয়। অন্যদিকে, যে সব স্কুলে পোলিং স্টেশন হবে, সেখানেও নানা দায়িত্ব থাকে। তাই এ বছর ভোটের কাজ থেকে অব্যাহতি চান রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা। রাজ্যে বিধানসভা ভোটের (WB Assembly Election) দিনস্থির হয়নি এখনও। কিন্তু  ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে প্রথম দফার প্রশিক্ষণ। আর প্রথম দিনেই ভোটকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।  টিফিনের জন্য বরাদ্দ টাকা না পাওয়ায় সিউড়িতে ক্ষোভে ফেটে পড়েন কর্মীদের একাংশ। ক্ষোভ সামলাতে প্রশাসন আশ্বাস দিয়েছে, বরাদ্দ টাকা কর্মীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এসবের আগেই অবশ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ বিশেষত শিক্ষক-অশিক্ষক কর্মীরা অনেকেই এ বছর ভোটের কাজে যেতে তেমন আগ্রহী নন।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...