Thursday, June 25, 2026

টার্গেট রেজ্জাক মোল্লা ! ভাঙড়ে জোটের প্রার্থী আব্বাসের ভাই নৌশাদ, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

অনেক দেরিতে হলেও যেন ‘বদলা’-ই নিতে চাইছে আলিমুদ্দিন৷ বামফ্রন্ট সরকারের দুঁদে মন্ত্রী সিপিএমের আবদুর রেজ্জাক মোল্লা (Abdur Rejjak Molla) ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত টানা সিপিএম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ক্যানিং-পূর্ব আসন থেকে৷ ২০১১-র পরিবর্তনের ভোটে নিজের আসন ধরে রাখতে পেরেছিলেন যে ক’জন বামমন্ত্রী, তার একজন ছিলেন এই রেজ্জাক মোল্লা ৷ দলের সঙ্গে মতবিরোধ হওয়ায় আলিমুদ্দিন তাঁকে বহিষ্কার করে৷

এর পর ২০১৬-র ফেব্রুয়ারিতে রেজ্জাক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের (TMC) সাথে হাত মিলিয়েছিলেন। ওইবছরের ভোটে তিনি বিধায়ক নির্বাচিত হন ভাঙড় (Bhangor) কেন্দ্র থেকে৷ পরে মন্ত্রীও হন৷ একুশের ভোটে (WB assembly election 2021) রেজ্জাক মোল্লাকে ‘শিক্ষা’ দিতে কৌশলি চাল দিয়েছে সিপিএম৷ রেজ্জাক মোল্লা এবারও ওই একই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন ধরে নিয়ে বাম-কংগ্রেসের জোটসঙ্গী আব্বাস সিদ্দিকির দলকে ওই আসন ছাড়ছে সিপিএম৷ আর শোনা যাচ্ছে, জোটের প্রার্থী হিসাবে  ভঙড় বিধানসভা কেন্দ্রে লড়াই করতে নামছেন আব্বাস সিদ্দিকির ভাই নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)৷

নৌশাদ সিদ্দিকি ISF সংগঠনের চেয়ারম্যান৷ সূত্রের খবর, এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটের সংখ্যা বেশি থাকা এবং বিধানসভা কেন্দ্রটির নিয়ন্ত্রক যেহেতু সংখ্যালঘুরাই, সেই কারনেই আব্বাসের (Abbas Siddiqui) দল আইএসএফকে (ISF) আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বামেরা৷ আলিমুদ্দিন নিশ্চিত, নৌশাদের সঙ্গে লড়তে নামলে এবার নিদারুণভাবেই পরাজিত হবেন প্রাক্তণ সিপিএম মন্ত্রী, বর্তমানে তৃণমূলের মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা৷ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অবশ্য এবিষয়ে স্পষ্ট কিছু বলেনি৷। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা

গত ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই ভাঙড় কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা। হেরে যান সিপিএম প্রার্থী রাশিদ গাজি। জোটের প্রশ্নে কতখানি আন্তরিক তা বোঝাতেই আলিমুদ্দিন এই আসন ছাড়তে চলেছে আব্বাসের আইএসএফকে৷ ওদিকে সূত্রের খবর, বুধবার রাতে আসন রফা নিয়ে ফের বৈঠকে বসে বাম, কংগ্রেস, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের নেতৃত্ব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে এবারের নির্বাচনের আকর্ষণের কেন্দ্র নন্দীগ্রাম ইতিমধ্যেইআব্বাসকে দিয়েছে বামেরা।

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...