Friday, May 15, 2026

মমতার বাড়িতে পুজো-অর্চনা-যজ্ঞ করলেন জগন্নাথ দ্বৈতাপতি, রয়েছেন অভিষেকও

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে, আজ শুক্রবার বিকেলেই বাংলা-সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের (Assembly Election) দিনক্ষণ ঘোষণা করে দেবেন নির্বাচন কমিশন (Election Commission) এদিনই আবার কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে পুজো-অর্চনা-যজ্ঞ চলছে সকাল থেকে। পুজো করাচ্ছেন পুরী মন্দিরের প্রধান সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি। পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

আরও পড়ুন-কালীঘাটে শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

অন্যদিকে, আজ শুভদিন। কাকতলীয় ভাবে এদিনই আবার দিল্লি থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে বিকেল সাড়ে চারটে। কমিশনের সাংবাদিক বৈঠক শেষেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল দলে অন্তত সেটাই রীতি। বিকেলে কোর কমিটির বৈঠকও ডেকেছেন তিনি। অতীত বলছে, ভোট ঘোষণার দিন বা তার পরের দিন ঘোষণা হয়ে যায় প্রার্থী তালিকা। তার আগেই ধূমধাম করে পুজো রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...