Thursday, June 4, 2026

ক্রিকেট থেকে অবসর নিলেন ইউসুফ পাঠান

Date:

Share post:

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইউসুফ পাঠান ( yusuf pathan ) । শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করেন তিনি। ২০০৭ এর টি-টোয়েন্টি এবং ২০১১ তে ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ইউসুফ।

দেশের হয়ে টেস্ট না খেললেও, একদিনের ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন ইউসুফ। ৫৭টি একদিনের ম্যাচ খেলে ৮১০ রান করেছেন তিনি। যার মধ্যে দুটি শতরান এবং তিনটি অর্ধশতরান রয়েছে। বল হাতে নিয়েছেন ৩৩টি উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে খেলেছেন ২২টি ম্যাচ। ২৩৬ রানের পাশাপাশি ১৩টি উইকেট রয়েছে তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০টি ম্যাচ খেলেছেন ইউসুফ। ৪৮২৫ রান করেছেন। বল হাতে নিয়েছেন ২০১টি উইকেট।

দেশের পাশাপাশি আইপিএলে দুরন্ত প‍্যারফমেন্স ইউসুফের। আইপিএলে প্রথমবারের জয়ী রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন তিনি। এর পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছেন।

এদিন টুইটারে ইউসুফ লেখেন,” সারাজীবন ভালবাসা এবং সমর্থনের জন্য আমার পরিবার, বন্ধু, সমর্থক, দল, কোচ এবং সমস্ত ভারতবাসীকে ধন্যবাদ। আমার জীবনের এই ইনিংসে এ বার দাঁড়ি বসানোর সময় এসে গিয়েছে। সমস্ত ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করছি। ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এবং সচিন তেণ্ডুলকরকে কাঁধে তোলা আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”

ইউসুফ পাঠানের অবসর ঘোষণা করার পরই এদিন তাঁর ভাই ইরফান পাঠান ইউসুফ পাঠানের অবসর প্রসঙ্গে বলেন,” তুমি চ্যাম্পিয়ন ক্রিকেটার ছিলেন ভাই। বোলাররা তোমাকে ভয় পেত।”

আরও পড়ুন:এ এফ সি চ‍্যাম্পিয়ন্স লিগ খেলাই লক্ষ‍্য প্রীতম, প্রবীরদের

Advt

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...