Saturday, March 14, 2026

ক্যান্সারের বিরুদ্ধে ‘লড়াই শুরু হল..’, স্যোশাল মিডিয়ায় লিখলেন অভিনেত্রী

Date:

Share post:

লড়াইটা শুরু হয়েছিল ২০১৫ সাল থেকেই। হঠাৎই ধরা পড়েছিল মারণরোগ। কিন্তু তাকে তোয়াক্কা করেননি ‘জিয়নকাঠি’ ধারাবাহিকের অভিনেত্রী ঐন্দ্রিলা। কেমো-রেডিয়েশনের পর সুস্থ হয়ে আবার ছন্দে ফিরেছিলেন তিনি। চুটিয়ে করছিলেন অভিনয়ও। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়ায় মুখভার অভিনেত্রীর। খোলা চুলে নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন, ‘লড়াই শুরু হল…’। আপাতত দিল্লির এক হাসপাতালে ভর্তি রয়েছেন ‘জিয়নকাঠি’ ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী। শুরু হয়েছে মারণ রোগের সঙ্গে লড়াই।

আপাতত কাজ থেকে কিছুদিনের বিরতি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। খোলা চুল। হাতে মোবাইল। মুখে একেবারেই হাসি নেই। তিনি অর্থাৎ ঐন্দ্রিলা শর্মা। টেলিভিশনের এই অভিনেত্রী ক্যানসারে আক্রান্ত। এই খবর নিজেই জানিয়েছেন সোশ্যাল ওয়ালে। আবারও শুরু হল তাঁর চিকিৎসা।

আচমকাই ঘাড়ের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যান অভিনেত্রী। সেখানেই ফুসফুসে টিউমার ধরা পড়ে তাঁর। ইনস্টা প্রোফাইল থেকে লাইভে এসে নিজেই এই খবর জানিয়েছিলেন তিনি। লাইভের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে চিন্তিত তার অনুরাগী ও ভক্তরাও। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। দ্রুত সুস্থ হয়ে যেন তিনি ফ্লোরে ফিরতে পারেন, আপাতত সেই প্রার্থনাই করছেন অনুরাগীরা।

Advt

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...