Saturday, March 14, 2026

বিরাটের অধীনে খেলতে মুখিয়ে সূর্যকুমার

Date:

Share post:

অবশেষে ডাক এসেছে জাতীয় দল থেকে। ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলে সুযোগ এসেছে সূর্যকুমার যাদবের(suriya kumar yadav)। দলে সুযোগ পেতেই বিরাট কোহলির ( virat kohli) অধীনে খেলতে মুখিয়ে সূর্য কুমার।

এদিন তিনি ভারতীয় বোর্ডের ওয়েবসাইটে বলেন, “বিরাট মাঠে এত ভাল খেলে। তা আমি মুখিয়ে দেখি। কী করে ও অনুশীলন করে সেটা জানতে চাইতাম হার্দিকের কাছে। হার্দিক আমাকে বলত বিরাটের অনুশীলন বাকি সবার থেকে আলাদা। ব্যাটিং হোক বা ফিল্ডিং, বিরাটের শক্তি অন্য ধরনের। মাঠেও সেটারই প্রতিফলন দেখা যায়। সামনাসামনি দেখা হলে এই জিনিসটাই আমি বিরাটের থেকে শিখতে চাই।”

টি-২০তে ভারতীয় দলে সুযোগ এসেছে। বরাবর বিরাটের অধীনে খেলার স্বপ্ন দেখে এসেছেন সূর্যকুমার যাদব। তাইতো বলেছেন,” দলে যোগ দিয়েই বিরাটের থেকে যত দ্রুত পারব বিভিন্ন জিনিস শিখে নেওয়ার চেষ্টা করব। ওর বিরুদ্ধে আইপিএলে খেলেছি। যে ভাবে মাঠে ও আগ্রাসন দেখায় তা অসাধারণ। ”

আরও পড়ুন:চতুর্থ টেস্টে নেই বুমরাহ

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...