Thursday, May 21, 2026

মমতাকে সমর্থন জানিয়ে বার্তা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের

Date:

Share post:

বিজেপি বিরোধীরা একে একে এসে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (chief minister Mamata Banerjee)পাশে।  সোমবার বিকেলে  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের (lalu prasad jadav)পুত্র তেজস্বী যাদবের (tejaswi jadav) বৈঠক হওয়ার কথা। আর এদিনই  মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক সমর্থন জানিয়ে বার্তা পাঠালেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব (Akhilesh Jadav) ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে  রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অখিলেশের এই সমর্থনের বিশেষ গুরুত্ব রয়েছে। একদিকে যখন বাম-কংগ্রেস জোট গড়ে বিধানসভা নির্বাচনে লড়াই করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনের বিশেষ ভূমিকা আছে। যদিও এবার নতুন নয়, এর আগেও মমতাকে সমর্থনের কথা জানিয়েছিলেন অখিলেশ যাদব।  শুধু অখিলেশ নন, মমতাকে সমর্থন জানানোর কথা বলেছেন শরদ যাদবও (sharad jadav)। শিবসেনা (shivsena)ইতিমধ্যেই বাংলার নির্বাচনে নামার কথা ঘোষণা করেছে।রাজনৈতিক  বিশ্লেষকদের মতে মূলত বিজেপির হিন্দু ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলতেই শিবসেনার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এছাড়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও আসছে রাজ্যে। তবে অখিলেশ শুধুই  নৈতিক সমর্থন জানালেন নাকি অন্য কোনও বার্তা আছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত  দিলেন তিনি।

Advt

 

 

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...