Thursday, May 14, 2026

গ্যাসের দাম নিয়ে মোদিকে তোপ মিমির, স্যালাড খাওয়ার পরামর্শ সায়নীর

Date:

Share post:

পেট্রোল (Petrol) , ডিজেল (Disel), রান্নার গ্যাস (Domestic Gas Cylinder) লাগাতার লাগামছাড়া মূল্যবৃদ্ধি (Price Increase) নিয়ে এবার নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty). আজ, মঙ্গলবার একটি টুইট করেন মিমি। যেখানে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সুর চড়িয়ে মিমি লেখেন, “ক্যা হুঁয়া তেরা ওয়াদা? এভাবে কীভাবে আত্মনর্ভর’ হবে ভারত।”

এখানেই শেষ নয়। গ্যাসের আকাশছোঁয়া দাম বৃদ্ধির জন্য মানুষকে এবার নিজের ”রক্ত বিক্রি” করতে হবে বলেও কেন্দ্রকে নিশানা করেন মিমি। পাশাপাশি আজ সকালে যখন এলপিজি গ্যাসের সিলিন্ডার তাঁর বাড়িতে আসে, তখন তাঁর মাথা ঘুরে যায় বলেও মন্তব্য করেন সাংসদ-অভিনেত্রী।

শুধু মিমি নন, টলি অভিনেত্রী সায়নী ঘোষকেও (Saying Ghosh) গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুরে সায়নী লেখেন, “রান্নার গ্যাসে দাম বাড়াচ্ছে কেন্দ্র, স্যালাড বানান।”

এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধতে মা ও রান্নার মাসির এক মজার কথোপকথনও টুইট করেছেন সায়নী। টুইটারে সায়নী লিখেছেন, ”আজ থেকে আরও ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, ৭২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বার! জ্বালানির জ্বালায় জেরবার জনজীবন। মা to রান্নার মাসি: সুমিত্রা, এক সিলিন্ডারে বাকি জীবন চালাতে হবে। সেই বুঝে রান্না করো। মাসি be like: রক্ষে করো রঘুবীর।”

উল্লেখ্য, তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যাচ্ছে টলিপাড়ার সায়নী ঘোষকে। এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে খোঁচা দিয়ে একের পর এক টুইট করলেন সায়নী।

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...