Saturday, May 9, 2026

ফের উত্তরে: রবিবার শিলিগুড়ি শহরে পদযাত্রা মমতার

Date:

Share post:

ভোটের (Election) দিন ঘোষণার পরেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৬ মার্চ শিলিগুড়ি (Siliguri) যাচ্ছেন তিনি। পরের দিন শহরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। সেদিনই ফিরবেন কলকাতায়।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনই ব্রিগেডে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)।

ফ্রেরুয়ারি মাসের প্রথমে ৪ দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। সেই সময় শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা এবং বঙ্গরত্ন পুরষ্কার প্রদান করেন তিনি।একাধিক প্রশাসনিক ও দলীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এমনকী, ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

আরও পড়ুন:  সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা আনিসুরের

লোকসভা ভোটের ফলের নিরিখে প্রথম থেকেই বিধানসভা ভোটের জন্য উত্তরবঙ্গের উপর বাড়তি নজর রেখেছে শাসকদল। গত কয়েক মাসে একাধিকবার উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী। এবার শিলিগুড়িতে পদযাত্রা করে তৃণমূল নেত্রী জনসংযোগ আরো মজবুত করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

Advt

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...