Thursday, May 14, 2026

করোনার টিকা নিলেন জয় গোস্বামী

Date:

Share post:

অতিমারিকে ঠেকাতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনার টিকাকরণ। এ রাজ্যেও সরকারি, বেসরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে করোনার টিকা। শুক্রবার শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিলেন কবি জয় গোস্বামী। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী। টিকা নেওয়ার পর কবি বলেন, ‘এই যে ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাচ্ছি, এতে স্বস্তি বোধ করছি।’

সরকারি হাসপাতালে বিনামূল্যেই মিলছে টিকা। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের দাম সর্বোচ্চ ২৫০টাকায় বেঁধে দিয়েছে সরকার। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে শুধু জয় গোস্বামীই নন, রাজ্য সহ গোটা দেশজুড়ে বহু তারকা ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বকেই করোনার ভ্যাকসিন নিতে দেখা যায়। পাশাপাশি সরকারের তরফ থেকে ভোটকর্মী ও স্বাস্থ্যকর্মীদের জন্য করোনার টিকা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...