Wednesday, June 3, 2026

‘আপনি আমায় স্বার্থপর বলতেই পারেন…’ বিজেপি যোগের কারণ ব্যাখ্যা মিঠুনের

Date:

Share post:

জল্পনা চলছিল। সেই জল্পনাকে বাস্তব রূপ দিয়ে রবিবারের ময়দানে বিজেপিতে(BJP) যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। একদা বাম তারপর তৃণমূল আর এখন অন্যান্য অনেকের মতোই ভোটের মুখে মিঠুনের বিজেপি যোগ নিয়েও উঠছে নানা প্রশ্ন। তবে ব্রিগেডের জনসভা(Brigade rally) শেষে সেই সব প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন বাংলার ‘মহাগুরু’। জানিয়ে দিলেন, কেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন? কী স্বার্থ রয়েছে তাঁর বিজেপি যোগের পিছনে?

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আপনার হয়তো জানতে চাইছেন আমি কেন বিজেপিতে? আমি তৃণমূলে ছিলাম তৃণমূল (TMC)আমাকে সাংসদ করেছিল।আমি কারও দিকে অভিযোগের আঙুল তুলবো না। কাউকে দোষারোপ না করেই বলবো তৃণমূল ছাড়া আমার সিদ্ধান্ত ছিল। মনে হয়েছিল এখানেই শেষ করার সময়। তাই ছেড়েছিলাম।’

আরও পড়ুন:কলকাতা হবে ‘সিটি অফ ফিউচার’: আসল পরিবর্তনের ডাক দিয়ে প্রতিশ্রুতি মোদির

পাশাপাশি বিজেপি যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যখন ১৮ বছর বয়স তখন থেকে আমার একটি স্বপ্ন ছিল। আমি গরিবের সঙ্গে থাকব। গরিবের ভাল করব। তাদেরকে তাদের যোগ্য সন্মান দেবো। আমার সিনেমাতেও তার ছাপ রয়েছে। দীর্ঘদিন শ্রমিক সংগঠনের চেয়ারম্যান ছিলাম আমি। আমি হয়তো প্রচার করি না, কিন্তু সকলেই জানে দাদা কি করেছে মানুষের জন্য। অনেকের শুনতে খারাপ লাগলেও আজকের রাজনীতিতে একটা দল রয়েছে যারা গরিবের জন্য কিছু করে। এখন আমি আমার স্বপ্ন পূরণের পথে হাঁটতে গেলে কারো হাত তো ধরতেই হবে। চাইলে আপনি আমায় স্বার্থপর বলতেই পারেন। কিন্তু আমার স্বার্থপরতার পিছনে একটাই কারণ। আমি গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই। তাদের ভালো চাই। তাদের জন্য লড়াই করতে চাই।

পাশাপাশি বঙ্গে বিজেপির সম্ভাবনা প্রসঙ্গে মিঠুন বলেন, ‘গত কয়েক বছর ধরে এখানে কৈলাসজি একটা প্লাটফর্ম তৈরি করেছে বিজেপির জন্য। বরিষ্ঠ নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি অসামান্য সাফল্য পেয়েছে। এবং এবার বাংলায় বিজেপি সরকার গঠন করবেন এটা নিয়ে কোনও সন্দেহ নেই। এবং আমরা সকলে মিলে প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়তে তৈরি।’

Advt

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...