Saturday, February 21, 2026

পাখির চোখ নির্বাচন: ‘দিদি’র মোকাবিলায় ‘মোটাভাই’ হলেন ‘মোদিদাদা’

Date:

Share post:

ভোট বড় বালাই। তার জন্য দলবদল। আনুষঙ্গিক পরিচ্ছদ বদল। আবার কখনও কখনও নিজের পরিচয়ও একটু বদল করতে হয় বৈ কী! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পরিচয় তিনি বাংলার ‘দিদি’। আর সেটাকেই টক্কর দিতে ‘মোদিজি’ হয়ে গেলেন ‘মোদিদাদা’। গুজরাটের (Gujarat) রাজনীতির আঙিনা থেকেই নরেন্দ্র মোদির (Narendra Modi) পরিচয় ‘মোটাভাই’ হিসেবেই। গুজরাটি ভাষায় ‘মোটাভাই’ মানে ‘বড়ভাই’। নীলবাড়ির লড়াইয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কাউকে ঘোষণা করেনি বিজেপি। বরং নরেন্দ্র মোদিকে সামনে রেখেই প্রচার চলছে। বর্তমান শাসকদলকে হারাতে প্রধানমন্ত্রীর নামেই ভোট চাইছেন দলের নেতারা। আর সে ক্ষেত্রে বাংলার ছোঁয়া দিতে ‘মোদি দাদাকে ভোট দিন’ বলে শুরু হল প্রচার। ইতিমধ্যে পোস্টারও তৈরি করে ফেলেছে পদ্ম শিবির। দলের দিল্লির বিধায়ক তথা মুখপাত্র তাজিন্দর পাল সিংহ বাগ্গা ইতিমধ্যেই নিজের টুইটারের (Twitter) প্রোফাইলে সেই ছবি দিয়েছেন। বিজেপি সূত্রে খবর, খুব তাড়াতাড়ি ওই পোস্টার নিয়ে প্রচার শুরু হবে।

আরও পড়ুন-এবারের সমীক্ষাতেও এগিয়ে তৃণমূল, আরও পিছিয়ে পদ্ম

বাংলার মানুষের পাশাপাশি, জাতীয় রাজনীতিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় ‘দিদি’ হিসেবে। বাংলার মুখ্যমন্ত্রীর এই ‘পাশের বাড়ির মেয়ে’ ইমেজেই তাঁর সবচেয়ে বড় ইউএসপি। গুজরাটের মানুষের কাছেও মোদি পরিচয় ‘মোটাভাই’ অর্থাৎ বড় দাদা হিসেবে। কিন্তু গা থেকে বহিরাগতের তকমা ঝেড়ে ফেলতে এবার ‘মোটাভাই’ থেকে ‘মোদিদাদা’ হওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর, মত রাজনৈতিক মহলের।

Advt

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...