Thursday, May 14, 2026

নজরে শিলিগুড়ি: বিজেপি অফিসের সামনে বসেই জনসংযোগ ওমপ্রকাশের

Date:

Share post:

শিলিগুড়িতে বিজেপির পার্টি অফিস। সেই অফিসের সামনে বসেই জনসংযোগ সারলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। হিলকার্ট রোডের ভেনাস মোড় তথা হাসমি চকের জয়মণি ভবনের মূল গেটের সামনে চেয়ার পেতে বসে জনসংযোগ সারলেন তিনি। সঙ্গে তৃণমূলের স্থানীয় কয়েকজন। তাঁকে দেখেই দলে দলে লোকজন গিয়ে অভিনন্দন জানিয়ে হাত মেলালেন। সেলফি তোলার দাবি উঠল রাত পৌনে ১০টাতেও!

শিলিগুড়িতে পৌঁছেই দলীয় প্রচার শুরু করে দিয়েছেন ওমপ্রকাশ মিশ্র। হেঁটেছেন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর পদযাত্রাতেও। মুখ্যমন্ত্রী ফেরার পর  ওয়ার্ডে-ওয়ার্ডে দিয়ে নির্বাচনী প্রচার সারছেন। কেউ বলছেন, ওমদা স্বাগত। কেউ বলছেন ওমপ্রকাশজি আইয়ে। আবার কোথাও নমস্তে ওমপ্রকাশ দাজু বলে নেপালি ভাষীরা সম্বোধন করছেন। আর বাংলাভাষীরা তো ঘিরেই রেখেছেন প্রায় তৃণমূল প্রার্থীকে।

মঙ্গলবার সন্ধ্যায় ওমপ্রকাশবাবুর গাড়ি দাঁড়িয়েছিল ভেনাস মোড়ে। তাঁকে দেখেই কয়েকজন এগিয়ে য়ান, আবদার তোলেন স্যর, আপনার সঙ্গে সেলফি নেব। মুহূর্তের মধ্যে ওমপ্রকাশবাবু নেমে পড়েন গাড়ি থেকে। সেই সময়ে জয়মণি ভবনের মালিক শৈবাল ঘোষ সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি ওমপ্রকাশ মিশ্রকে আমন্ত্রণ জানিয়ে চেয়ার পেতে দেন। তাতে অভিভূত হয়ে সেখানে বসে জনসংযোগে মেতে ওঠেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী। স্থানীয় শিবরাত্রির পুজোয় আমন্ত্রণও পান তিনি। প্রায় রাত ১০টা অবধি চলে জনসংযোগ।

Advt

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...