Sunday, May 10, 2026

ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন জোমাটোর এক কর্মী, অভিযোগ এক মহিলার

Date:

Share post:

এক মহিলাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন জোমাটোর এক ডেলিভারি বয়। ফুড ডেলিভারি সংস্থা জোমাটোর এক কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন হিতেশা চন্দ্রানী নামে এক মহিলা। মঙ্গলবার তাঁর সঙ্গে এমনটা ঘটে বলে জানা গিয়েছে। ফুড ডেলিভারি বয়ের সঙ্গে হাতাহাতি হওয়ার পরেই হিতেশা নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। ইতিমধ্যেই সেই ভিডিও সোশাল মিডিয়ায় সর্বত্র ছড়িয়েছে পড়েছে।

জানা গিয়েছে, হিতেশা চন্দ্রানী ব্যাঙ্গালুরুর বাসিন্দা। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর ও মেকআপ আর্টিস্ট। হিতেশা অর্ডার করেন বিকেল ৩.৩০-এ। তাঁর অভিযোগ, ঘন্টাখানেক বাদে ডেলিভারি বয় খাবার নিয়ে আসে। মহিলার ভিডিওতে আরও জানিয়েছেন, ওই কর্মীর ঘুষি মারার ফলে তাঁর নাকের হাড় ভেঙে গিয়েছে।

আরও পড়ুন-বলিউডে নতুন মুখ, বাবা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

খাবার আসতে দেরি হওয়ায় হিতেশা চন্দ্রানী জোমাটো কাস্টমারে কমপ্লেইন করেন। এরই মধ্যে ডেলিভারি বয় এসে হাজির হয়। শুরু হয় বাকবিতণ্ডা। হিতেশার কথায়, বিষয়টি গড়ায় হাতাহাতি পর্যন্ত। মহিলার অভিযোগ, ছেলেটি মহিলাকে চূড়ান্ত গালিগালাজ করে। তারপর কোনও একসময় চড়াও হয় হিতেশার উপর এমনটাই জানিয়েছেন তিনি। শেষমেশ এক ঘুষিতে নাক ফাটিয়ে দেয়। এদিকে ডেলিভারি কর্মীর বক্তব্য সে দেরিতে আসায় মহিলা শুধু গালিগালাজই করেননি, জুতোপেটাও করেছেন ছেলেটিকে। ফলে তিনি আত্মরক্ষার্থে আঘাত করতে বাধ্য হন। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই হিতেশা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের রক্তমাখা ফাটা নাকের ছবি শেয়ার করেন।

Advt

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...