Sunday, May 17, 2026

মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে ২৯৪ টি কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম(Nandigram)। এই কেন্দ্র থেকেই এবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এখানেই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাঁচে সকাল থেকে একের পর এক কর্মসূচি সেরে রোড শো করে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। এদিন হলদিয়া মহকুমা শাসকের হাতে নিজের মনোনয়নপত্র তুলে দেন শুভেন্দু।

আরও পড়ুন:স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে’ আজাদি কি অমৃত মহোৎসবের’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল নন্দীগ্রাম ও হলদিয়া। সকাল ৯ টা নাগাদ শুভেন্দু পৌঁছে যান নন্দীগ্রামের সোনাচূড়ার সিংহবাহিনী মন্দিরে। সেখান থেকে তিনি যান নন্দীগ্রামের জানকীনাথ মন্দির। এখানে পুজো দেওয়ার পাশাপাশি যজ্ঞ করেন তিনি। এবার হলদিয়া পৌঁছে এক জনসভা করে তৃণমূলের বিরুদ্ধে তোপ থাকতে দেখা যায় তাঁকে। এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানির মতো নেতৃত্বরা। জনসভা শেষ হওয়ার পর হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে বিশাল রোড শো করে হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

Advt

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...