Saturday, March 14, 2026

দক্ষিণ কোয়েম্বাটোর থেকেই প্রার্থী হচ্ছেন কমল হাসান

Date:

Share post:

প্রথম প্রার্থী তালিকায় তার নাম ছিল না। তালিকায় খোদ দলের প্রতিষ্ঠাতারই নাম না থাকায় শুরু হয়েছিল জল্পনা। তবে কি তিনি ভোটে লড়বেন না? অবশেষে জল্পনার অবসান ঘটালেন নিজেই। অভিনেতা কমল হাসান (Kamal Haasan) জানিয়ে দিলেন, তামিলনাড়ুর আসন্ন অসম্ভব বিধানসভা নির্বাচনে তিনি দক্ষিণ কোয়াম্বাটোর (Coimbatore South) থেকে প্রার্থী হিসাবে দাঁড়াবেন।

গতকাল, শুক্রবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা

ঘোষণা করেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান।আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন (Tamil Nadu Assembly Election 2021) হতে চলেছে। ২৩৪ টি আসনেই লড়বে অভিনেতা কমল হাসানের দল মক্কাল নিধি মাইয়াম (Makkal Needhi Maiam)।

 

প্রথম দফায় ৭০ জন প্রার্থীর নাম ঘোষণা করলেও সেই তালিকায় দলের প্রধান কমল হাসানের নাম ছিল না। এরপর শুক্রবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করার সময়ই কমল হাসান জানান, তিনি দক্ষিণ কোয়াম্বাটোর থেকে প্রার্থী হিসাবে দাঁড়াবেন। অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ডঃ শুভা চার্লস, সন্তোষ বাবু প্রমুখ। কন্যাকুমারী থেকে প্রার্থী হিসাবে দাঁড়াবেন শুভা চার্লস। সিঙ্গানালুর থেকে লড়বেন ডঃ আর মহেন্দ্রন। ভেল্লাচারি থেকে প্রার্থী হবেন ডঃ সন্তোষ বাবু ও টি নগর থেকে দাঁড়াবেন পাজ়া

 

Advt

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...