Wednesday, June 3, 2026

‘দিদির দূত’ মিমি-নুসরত, জঙ্গলমহলে গেলেন ভোটের প্রচারে

Date:

Share post:

রাজ্যে অনেক আগেই বেজে গিয়েছে নির্বাচনী ডঙ্কা। পাখির চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। প্রচারে নেমে পড়েছেন সব পক্ষের প্রার্থীরাই। দ্বিতীয় দফায় পয়লা এপ্রিলে ভোট হবে পশ্চিম মেদিনীপুরের একাংশে। আর মাত্র কটা দিন। রবিবার জেলার দুই জায়গায় নির্বাচনী প্রচারে দেখা গেল তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানকে।

আরও পড়ুন-চুঁচুড়ায় প্রার্থী লকেট, রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন বিজেপি নেতা

রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা, চন্দ্রকোণা এবং ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারে নামেন মিমি। সেখানে তিনি জনসভাও করেন। পিংলা বিধানসভায় তৃণমূল প্রার্থী অজিত মাইতি। চন্দ্রকোণায় তৃণমূলের আসনে দাঁড়িয়েছেন অরূপ ধারা ও ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শঙ্কর দোলাই। প্রার্থী ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় বেশ প্রচার করতে দেখা গিয়েছে এই দুই সাংসদ-অভিনেত্রীকে। এবার বাকিদের মতোই মাঠে নেমে পড়লেন তাঁরা।

এদিন জেলার আর এক বিধানসভা কেন্দ্র নারায়ণগড়ে প্রচারে নামেন নুসরত। সেখানে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন সূর্যকান্ত অট্ট। এবার ভোট ময়দানেও প্রচারে সক্রিয় ভূমিকায় দেখা গেল মিমি-নুসরতকে।

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...