Tuesday, February 24, 2026

আজ পুরুলিয়ায় মোদির সভা, ভিড় হবে তো? চিন্তায় নেতৃত্ব

Date:

Share post:

বঙ্গ দখলের লড়াইয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে প্রায় প্রতিদিন রাজ্যে সভা করে যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। ধারা অব্যাহত রেখে আজ, বৃহস্পতিবার পুরুলিয়ার(Purulia) মফস্‌সল থানার নবকুঞ্জ মাঠে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বুধবার বিজেপির(BJP) জেলা ও রাজ্য নেতারা দফায় দফায় সভাস্থলে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন। লোকসভা ভোটের আগেও প্রধানমন্ত্রী পুরুলিয়ায় সভা করেছিলেন। সেইরকম ভিড় এবার হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন বিজেপির জেলা নেতারা। কারণ বিগত বেশ কয়েকদিন ধরে বিজেপির শীর্ষ নেতৃত্বের সভাতে সেভাবে জনসমাগম আর চোখে পড়ছে না প্রার্থী কোন্দলের জেরে। আর এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য নেতৃত্বরা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ প্রধানমন্ত্রী হেলিকপ্টারে হুটমুড়া স্কুল গ্রাউন্ডের অস্থায়ী হেলিপ্যাডে এসে পৌঁছবেন। সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সভাস্থল ভাঙড়ার নবকুঞ্জ ময়দান। হেলিপ্যাড থেকে গাড়িতে সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তাঁর যাত্রাপথের দু’দিকেও বিজেপি কর্মী-সমর্থকরা থাকবেন। বিজেপির পুরুলিয়া জেলার সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, মূলত পাড়া, কাশীপুর, জয়পুর, রঘুনাথপুর ও পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে বেশি সংখ্যক কর্মী-সমর্থক সভায় আসবেন। দূরবর্তী কেন্দ্রগুলি থেকে লোক কম আসবেন। লোকসভা ভোটের আগের ভিড়কে কি এবার ছাপিয়ে যাবে? বিদ্যাসাগরবাবু বলেন, তা এখনই বলা সম্ভব নয়। তবে রেকর্ড সংখ্যক লোক আসবেন।

আরও পড়ুন:ভোট পর্যন্ত হেডকোয়ার্টার থেকে নড়তে পারবেন না তৃণমূল প্রার্থী লাভলির IPS স্বামী

বিজেপির পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক শঙ্কর মাহাত বলেন, এদিন দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। প্রায় ৩ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট রয়েছে। জেলার বাস ছাড়াও চাহিদা থাকায় ঝাড়খণ্ড থেকেও বাস নেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে অসংখ্য ছোট গাড়িও।

Advt

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...