Thursday, May 14, 2026

প্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপির সব পদ থেকে ইস্তফা সৌরভের

Date:

Share post:

বৃহস্পতিবার ১৪৮টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির সব পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ শিকদার। যদিও তার সাফাই, এর সঙ্গে প্রার্থী পদের কোন সম্পর্ক নেই। বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফা দিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা তপন সিকদারের আত্মীয় সৌরভ। আসানসোলে দলের পর্যবেক্ষকে পদেও ইস্তফা দিয়েছেন তিনি। সৌরভ জানিয়েছেন, সমস্ত পদ থেকে ইস্তফা দিলেও এখনই তিনি দল ছাড়ছেন না।
আসলে প্রার্থী তালিকা ঘোষণার পরেই জেলা জেলায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুর , পাণ্ডবেশ্বর,জগদ্দলে প্রার্থী নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। দলের কার্যালয় ভাঙচুর করতেও পিছপা হচ্ছেন না বিজেপি কর্মী সমর্থকরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে দেখানো হয়েছে বিক্ষোভ। এর আগেও হেস্টিংসে বিজেপির সদর কার্যালয়ের সামনে প্রার্থী অসন্তোষে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...