Thursday, May 14, 2026

প্রেমের টানে বাংলাদেশি কিশোরী ভারতে

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : প্রেমের টানে ভারতে যাওয়া কিশোরীকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে পুলিশ পারিবারের কাছে ফেরত দেয় সপ্তম শ্রেণির ওই পড়ুয়াকে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মুনতাসির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ওই কিশোরীর সঙ্গে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামের এক ছেলের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকেলে প্রেমের টানে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যায় সে এবং প্রেমিক আক্তার হোসেনকে খুঁজতে থাকে।

আরও পড়ুন-BJP-র এই প্রার্থীর একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুললেন তাঁর ‘স্ত্রী’

এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকায় বিএসএফ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ওই সে জানায়, তার বাড়ি বাংলাদেশে। পরে বিএসএফ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ করে। একপর্যায়ে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।

বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল। বিএসএফের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এস কে বিশাল ধানুয়া কামালপুর বিওপি সুবেদার মো. আজমল হোসেনের কাছে কিশোরীকে হস্তান্তর করেন। একই সময়ে সুবেদার আজমল হোসেন তাকে বকশিগঞ্জ থানা পুলিশের এসআই মো. মুন্তাজ আলীর হেফাজতে হস্তান্তর করেন।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...