Thursday, May 14, 2026

টিকা নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই করোনা পজিটিভ ইমরান খান

Date:

Share post:

টিকা নেওয়ার  ৪৮ ঘণ্টার মধ্যেই করোনা পজিটিভ রিপোর্ট! ঘটনাটা  অবিশ্বাস্য হলেও সত্যি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান  করোনা আক্রান্ত হলেন। আর আক্রান্ত হওয়ার  মাত্র কয়েকঘণ্টা আগেই তিনি করোনা টিকা নিয়েছিলেন। পাকিস্তানের  স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান জানিয়েছেন ইমরান করোনা পজিটিভ হয়েছেন।টিকার প্রথম ডোজ় নিয়ে করোনা আক্রান্ত হলেন তিনি।  তবে ইমরান খান নিজেকে আইসোলেশনে রেখেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ভারতের পাশাপাশি পাকিস্তানেও করোনা সংক্রমণ বাড়ছে। সেইসঙ্গে  দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তর সংখ্যা। পাকিস্তানে সিনোফার্মের করোনা টিকা পাঠিয়েছিল চিন। এরপর ১৮ মার্চ করোনা টিকা নিয়েছিলেন ইমরান।  ফয়জলের ওই টুইটটি পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফের তরফেও রিটুইট করা হয়েছে।

পাকিস্তানে আগেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এখন করোনার তৃতীয় ঢেউয়ের মুখে পড়েছে পাকিস্তান। সে দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ২৯ হাজার ৫৭৬। এ পর্যন্ত সে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ২৩ হাজার ১৩৫ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৯৯ জনের। ভারতেও করোনা পরিস্থিতি ক্রমশ চরম আকার ধারণ করছে। শনিবার দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯৫৩ জন। মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

Advt

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...