Friday, May 15, 2026

করোনার কারণে মাঠে বসে অলিম্পিক্স দেখা হচ্ছে না বিদেশি সমর্থকদের

Date:

Share post:

মাঠে বসে টোকিও অলিম্পিক্স ( tokyo olympic 2021) দেখা হচ্ছে না বিদেশি সমর্থকদের। শনিবার এমনটাই জানিয়ে দিল টোকিও অলিম্পিক্স এর কর্তৃপক্ষ। করোনার( corona) কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। ফলে টোকিও অলিম্পিক্স থেকে বাদ পড়লেন বিদেশি সমর্থকরা।

করোনার কারণে গতবছর পিছিয়ে যায় টোকিও অলিম্পিক্স। চলতি বছর ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের প্রকোপ এখনও পুরোপুরি চলে যায়নি। যার কারণে বিদেশি সমর্থকদের মাঠে বসে অলিম্পিক্স দেখা থেকে দূরে রাখতে বাধ্য হচ্ছেন অলিম্পিক্স কর্তৃপক্ষ। এদিন তাঁদের পক্ষ থেকে বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদেশিদের জাপানে প্রবেশ করতে দেওয়া বেশ কঠিন। তাই বিদেশি দর্শকদের ছাড়াই আয়োজন করা হবে অলিম্পিক্স এবং প্যারাঅলিম্পিক্স।”

তবে এমন সিদ্ধান্ত নেওয়া যে বেশ কঠিন ছিল তা মেনে নিচ্ছেন অলিম্পিক্স প্রধান। তবে অলিম্পিক্স শুরু হতে এখনও বেশ কিছু মাস দেরি রয়েছে। পরিস্থিতি দেখে সেই সময় সিদ্ধান্ত পাল্টানোর রাস্তাও খোলা রাখছেন অলিম্পিক্স কর্তৃপক্ষ।

আরও পড়ুন:এখনই করোনার টিকা দেওয়া হচ্ছে না বিরাট কোহলি, রোহিত শর্মাদের, জানাল বিসিসিআই

Advt

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...