Tuesday, May 5, 2026

টি-২০ সিরিজ জয় ভারতের, ইংল‍্যান্ডকে ৩৬ রানে হারাল বিরাট বাহিনী

Date:

Share post:

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে(Narendra  modi stadium ) টি-২০ সিরিজ জয় ভারতের( india)। শনিবার তারা ৩৬ রানে জিতল ইংল‍্যান্ডের (england) বিরুদ্ধে। সিরিজের ফলাফল ৩-২। ভারতের দুরন্ত ব‍্যাটিং বিরাট কোহলি এবং রোহিত শর্মার।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল‍্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ‍্যান। প্রথমে ব‍্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২২৪ রান করে টিম ইন্ডিয়া। এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে নামেন বিরাট কোহলি। দুই ব‍্যাটসম‍্যানের ব‍্যাটে ভর করে ভিত গড়ে যায় ভারতের। রোহিত করেন ৬৪ রান। ৮০ রান করে অপরাজিত বিরাট। ৩২ রান করেন সূর্যকুমার যাদব। ৩৯ রান করেন অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ইংল‍্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন আদিল রশিদ এবং বেন স্টোকস।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৮৮ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ইংরেজদের হয়ে লড়াই চালান মালান এবং জস বাটর্লার। ৫২ রান করেন বাটর্লার। ৬৮ রান করেন মালান। শূন‍্য রানে আউট হন জেসন রয়। ইংল‍্যান্ড অধিনায়ক করেন ১ রান। ভারতের হয়ে দুরন্ত বোলিং  শার্দুল ঠাকুরের। তিন উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং টি নটরাজ।

আরও পড়ুন:গোকুলামের বিরুদ্ধে জয় চাইছেন শঙ্করলাল

Advt

Related articles

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...