Wednesday, May 13, 2026

জোট ভাঙার বার্তা দিয়ে বাম-আইএসএফের বরাদ্দ আসনে প্রার্থী দিল কংগ্রেস

Date:

Share post:

কংগ্রেসের(Congress) সঙ্গে আইএসএফের(ISF) ঠোকাঠুকিটা লেগে ছিল একেবারে শুরু থেকেই। আসন ভাগাভাগি নিয়ে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। যদিও সংযুক্ত মোর্চার তরফে দাবি করা হয়েছিল কয়েকটি জায়গায় কিছু সমস্যা হলেও আসন রফা একেবারেই সম্পন্ন। তবে সেই ছোট্ট সমস্যা এবার গুরুতর আকার ধারণ করল। দীর্ঘ বৈঠকের পর শনিবার রাতে ৩৯ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। আর এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে জোট ভেঙে দেওয়ার বার্তা দিয়ে দিল কংগ্রেস হাইকমান্ড।

আরও পড়ুন:ফের বঙ্গে ‘শাহী সফর’, আজ অমিতের উপস্থিতিতে পদ্ম ধরতে পারেন শিশির

কংগ্রেসের তরফে দিন যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে বামেদের বরাদ্দ বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। শুধু তাই নয়, প্রার্থী তালিকায় স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কোনও আসন ছাড়ছে না তারা। বামেদের ঝুলিতে থাকা সামশেরগঞ্জ, শান্তিপুর-সহ বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের একটি আসনও আইএসএফের জন্য ছাড়া হয়নি কংগ্রেসের তরফে। সব মিলিয়ে শনিবার কংগ্রেসের তরফে ৩৯ টি আসনে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তা হল…

নাগরাকাটা: সুখবীর সুব্বা
কালিম্পং: দিলীপ প্রধান
ইসলামপুর: সাদিকুল ইসলাম
গোয়ালপোখর: মাসুদ নাসিম এহসান
কালিয়াগঞ্জ: প্রভাস সরকার
কুমারগঞ্জ: নার্গিস বানু চৌধুরি
রতুয়া: নাজেমা খাতুন
মোথাবাড়ি: মহম্মদ দুলাল শেখ
বৈষ্ণবনগর: আজিজুল হক
সামশেরগঞ্জ: মহম্মদ রিয়াজুল হক (মন্টু)
রঘুনাথগঞ্জ: আবদুল কাশেম বিশ্বাস
সাগরদিঘি: শেখ হাসানুজ্জামান (বাপ্পা)
মুর্শিদাবাদ: নিয়াজুদ্দিন শেখ
খড়গ্রাম: বিপদতারণ বাগদি
রেজিনগর: কাফিরুদ্দিন শেখ
হরিহরপাড়া: মীর আলমগির (পলাশ)
নওদা: মোশারফ হোসেন মণ্ডল (মধু)
কালিগঞ্জ: আবদুল কাসেম
কৃষ্ণনগর: উত্তর সিলভি সাহা
শান্তিপুর: ঋজু ঘোষাল
রানাঘাট: উত্তর-পশ্চিম বিজয়েন্দু বিশ্বাস
বাগদা: প্রবীর কীর্তনীয়া
বাদুড়িয়া: ড. আবদুস সাত্তার
ভাটপাড়া: ধর্মেন্দ্র সাউ
নোয়াপাড়া: শুভঙ্কর সরকার
পানিহাটি: তাপস মজুমদার
বরানগর: অমলকুমার মুখোপাধ‌্যায়
বসিরহাট: দক্ষিণ অমিত মজুমদার
কলকাতা পোর্ট: মহম্মদ মুখতার
ভবানীপুর: মহম্মদ সাদাব খান
রাসবিহারী: আশুতোষ চট্টোপাধ‌্যায়
চৌরঙ্গি: সন্তোষকুমার পাঠক
জোড়াসাঁকো: আজমল খান
পূর্বস্থলী দক্ষিণ: অভিজিৎ ভট্টাচার্য
দুর্গাপুর পশ্চিম: দেবেশ চক্রবর্তী
কুলটি: চণ্ডী দাস চট্টোপাধ‌্যায়
বারাবনি: রণেন্দ্রনাথ বাগচি
সিউরি: চঞ্চল চট্টোপাধ‌্যায়
মুরারই: মহম্মদ আসিফ ইকবাল

Advt

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...