Thursday, May 21, 2026

বাড়ছে করোনা সংক্রমণ, সব কোভিড হাসপাতালকে তৈরি হওয়ার নির্দেশ রাজ্যের

Date:

Share post:

দেশে লাফিয়ে বাড়ছে করোনা। ব্যতিক্রম নয় রাজ্যও। বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। এর মধ্যে চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের অসাবধানতা এবং ভোট। আশঙ্কা, আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। তার মোকাবিলায় কোভিড হাসপাতালগুলিকে এখন থেকেই তৈরি থাকার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর।

সোমবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব সৌমিত্র মোহন নতুন করে নির্দেশিকা জারি করেছেন। তা রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাঠানো হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে,

  • করোনা মোকাবিলা ও চিকিৎসার জন্য সমস্ত জরুরি যন্ত্রপাতি, মেডিক্যাল গ্যাস পাইপলাইন সিস্টেমের  অবস্থা ঠিকঠাক রয়েছে কিনা দেখতে হবে। না ঠিক থাকলে দ্রুত মেরামত করতে বলা হয়েছে।
  • পিপিই, মাস্ক, গ্লাভস পর্যাপ্ত মজুত রাখতে হবে।
  • করোনা হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার আছে কিনা, খতিয়ে দেখতে হবে।
  • সর্ব ক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক কর্মী আছে কি না, সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
  • রোগীদের ডায়েট, হাসপাতালের বর্জ্য নিষ্কাষণ ব্যবস্থা, সাফাইয়ের কাজ সহ জরুরি ব্যবস্থার তদারকি করতে হবে।

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা যে বাড়ছে, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। গত ১ মার্চ যেখানে দৈনিক আক্রান্ত ১০০-র ঘরে ছিল, সেটাই শেষ কয়েক দিনে বেড়ে প্রায় ৪০০-র-ঘরে পৌঁছেছে। সোমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৬৮ জন।

আরও পড়ুন- আবার লকডাউন হলে মুখ থুবড়ে পড়বে অর্থনীতি, আশঙ্কা রিজার্ভ ব্যাঙ্কের

Advt

 

Related articles

ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পরই শুরু অ্যাকশন, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঝুলল তালা!

নতুন সরকার ক্ষমতায় আসার পরই ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার থেকে তালা ঝুলল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে(Rabindra...

আর জি কর-কাণ্ডে ফের তদন্ত করবে CBI, গঠন করতে হবে SIT: নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্ত করবে CBI। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন...

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী...

বকেয়া DA জট কাটাতে ৩০ মে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসতে বকেয়া ডিএ-কে (DA) ইস্যু করেছিল বিজেপি (BJP)। তারপর বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেও, ডিএ নিয়ে মুখ...