Sunday, May 31, 2026

জোফ্রার সিদ্ধান্তে খুশি বেন স্টোকস

Date:

Share post:

চোটের কারণে একদিনের সিরিজ( ODI)  থেকে নাম তুলে নিয়েছিলেন জোফ্রা আর্চার( jofra archer )। আইপিএলেও( ipl)  প্রথমদিকে পাওয়া যাবে না তাকে। আইপিএলের থেকে দেশের হয়ে খেলাকেই গুরুত্ব দিচ্ছেন আর্চার। ভারত সফরের পরে ইংল্যান্ডের মাটিতে ভারতের বিরুদ্ধে সিরিজ রয়েছে ইংরেজদের। অ্যাশেজও খেলতে হবে ইংল্যান্ডকে। সেই সময় আর্চারকে দলে প্রয়োজন ইংল্যান্ডের। আর এই কারণই নিজেকে দ্রুত সুস্থ করতে মরিয়া আর্চার। সতীর্থর এই আচরণেই খুশি বেন স্টোকস( ben stokes)।

এদিন স্টোকস বলেন,” আমি জানি না আইপিএল-এ কতটা খেলতে পারবে আর্চার। আমাদের মনে রাখতে হবে ওর কুনুইকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। ও নিজে এগিয়ে এসে বলেছিল ইংল্যান্ডকে গুরুত্ব দেওয়ার জন্য বিশ্রাম নিতে চায়।”

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সময় চোট পান জোফ্রা আর্চার। টি-২০ সিরিজে খেললেও একদিনের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

আরও পড়ুন:সম্ভবত এপ্রিলেই অস্ত্রোপচার শ্রেয়সের

Advt

Related articles

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...