Thursday, June 25, 2026

ভোটের বিধিতে বদলের দাবি তুলে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল

Date:

Share post:

ভোটের বিধিতে বদলের দাবি তুলে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কমিশনের অফিসে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনরা। তাঁদের দাবি, পোলিং এজেন্ট নিয়ে কমিশন যে নয়া নিয়ম, তা বদল করতে হবে।

শনিবার রাজ্যে প্রথম দফার ভোট শুরু হয়েছে। ৫ জেলার ৩০ আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। এরই মধ্যে পোলিং এজেন্ট নিয়ে কমিশন যে নয়া নিয়ম, তা বদল করার দাবিতে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল। এতদিন নিয়ম ছিল, যে কোনও রাজনৈতিক দলের পোলিং এজেন্ট হতে গেলে ওই বুথ এলাকা বা পাশের বুথের বাসিন্দা হতে হয়। কিন্তু একুশের নির্বাচনে সেই নিয়মে কিছুটা রদবদল এনেছে নির্বাচন কমিশন। নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে পোলিং এজেন্ট হতে গেলে কোনও নির্দিষ্ট বুথের নয়, ওই বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হলেই হবে। কোনও বুথে কোনও রাজনৈতিক দলের সংগঠনের দুর্বল হলেও যাতে সবাই সব বুথে পোলিং এজেন্ট দিতে পারে, তা নিশ্চিত করা।

আরও পড়ুন-মিথ ভেঙে চুরমার, অধিকারী গড়েই বাধার মুখে শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু

আর সেই কারণেই বুথগুলিতে উত্তেজনার সৃষ্টি হচ্ছে বলে কমিশনে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিদল। তাঁদের অভিযোগ, বিজেপি এর মাঝে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাই তৃণমূল প্রতিনিধিদলের দাবি, আগের নিয়মই ফিরিয়ে আনা হোক।

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...