Saturday, May 16, 2026

দেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিন’, রাহুল গান্ধীকে প্রস্তাব স্টালিনের

Date:

Share post:

“দেশের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের নেতৃত্ব দিতে আপনি এগিয়ে আসুন”।

রবিবার সালেমে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) এই প্রস্তাব দিলেন করুণানিধি পুত্র তথা ডিএমকে- সুপ্রিমো এমকে স্টালিন (MK Stalin)।

দেশে যে ৫ রাজ্যে ভোট হচ্ছে, তার অন্যতম তামিলনাড়ু (Tamilnadu Assembly Election 2021)৷ তামিলনাড়ুতে NDA-র বিরুদ্ধে ডিএমকে (DMK) এবং কংগ্রেস (Congress) শরিক হিসেবে লড়ছে৷ এদিন তামিলনাড়ুর সালেমে নির্বাচনী সভা করে এই দুই দল।

আরও পড়ুন-‘মন কি বাত’ অনুষ্ঠানে মিতালি, সিন্ধুর প্রশংসায়  নরেন্দ্র মোদি

ওই জনসভাযতেই করুণানিধি পুত্র বলেছেন, “কেন্দ্রের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক। রাহুল গান্ধীর কাছে আমার বিনীত অনুরোধ আপনি এগিয়ে আসুন। কেন্দ্রের ফ্যাসিবাদী সরকারের হাতে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব এখন দেশকে রক্ষা করা। এবারের ভোটে এই লড়াই’ই হবে। আপনি নেতৃত্ব দিন”৷ AIADMK-র শক্ত ঘাটি হিসেবে পরিচিত সালেমের এই সভায় রাহুল গান্ধী বলেন, “আগে তামিলনাড়ু থেকে বিজেপিকে সরাতে হবে। তারপর দিল্লি থেকে সরাতে হবে। আরএসএস এবং বিজেপির প্রচুর টাকা। কোনও তামিল অমিত শাহ কিংবা সঙ্ঘের পা ছুঁতে চায় না। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন RSS বা অমিত শাহের নিয়ন্ত্রণে থাকেন?” ভোটের পর রাজ্যের মুখ্যমন্ত্রী স্টালিন হবেন, এমন ঘোষণাও এদিন করেন রাহুল গান্ধী।

Advt

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...