Friday, May 15, 2026

১৬, ১৮, ২০ ডিগ্রিতে এসি চালানো ঠিক নয়, এই গরমে কীভাবে সুস্থ থাকবেন নিজেরা? রইল উপায়

Date:

Share post:

ফাল্গুনের শেষ থেকেই অস্বস্তিকর গরমে নাকাল রাজ্যবাসী। গরমে হাঁসফাঁস করছেন বাচ্চা থেকে বয়স্করা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপ বাড়ছে সূর্যের। ঘেমেনেয়ে একসার অবস্থা মানুষের। এহেন অবস্থায় শরীর থেকে অতিরিক্ত মাত্রায় জল বের হয়ে গেলে নিজেদের খুব ক্লান্ত লাগে। ফলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। এই গ্রীষ্মে কীভাবে নিজেকে সুস্থ রাখবেন? রইল কিছু উপায়…

১) তেলমশালা যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। বেশি পরিমাণে জল পান করতে হবে, তবে যতটা প্রয়োজন। রসালো ফল খাওয়া উচিত। টক দই খাবারের তালিকায় রাখতে হবে।

২) রাস্তার ধারের ফ্রুটজুস খাবেন না। কারণ রাস্তার ধারের ফ্রুটজুস খেলে পেটে নানারকম ইনফেকশন হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন-আজ বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

৩) গরমকালে গায়ে তেল মাখতে বারণ করছেন ডাক্তাররা। এতে অ্যালার্জি, র‍্যাশ কিংবা ঘামাচির পরিমাণ বাড়তে পারে।

৪) প্রখর রোদে বাইরে বেরোলে অবশ্যই সুতির জামা (ঢিলেঢালা জামা পরুন), সানগ্লাস, সানস্ক্রিন, টুপি অথবা ছাতার ব্যবহার করুন।

৫) অনেকে ১৬, ১৮, ২০ ডিগ্রিতেও এসি চালান। এটা ঠিক নয়। এসি অন্তত ২৪ ডিগ্রির উপরে থাকা উচিত। প্রয়োজনে ২৭ ডিগ্রিতে এসি চালিয়ে ফ্যান চালান।

৬) বাড়ি বা অফিসের বাইরে বেরতে হলে শরীরে যেন জলের ঘাটতি না ঘটে। ঘামের সঙ্গে যেহেতু নুনও শরীর থেকে বেরিয়ে যায়, তাই শরীরে জলের পাশাপাশি নুনও যাওয়া দরকার। কাজেই ডাবের জল, চিঁড়ে-মুড়ি ভেজানো জল শরীরের পক্ষে আরামদায়ক।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...