Saturday, March 14, 2026

প্রচারে তোপ মমতার: যারা গুন্ডামি করছে তাদের রাজনৈতিক ভাবে কবর দিন

Date:

Share post:

• আমি এখান থেকে ভোটে দাঁড়াচ্ছি। মেশিনে দু, নম্বরে আমার নাম আছে

• বিজেপি-র ( bjp)লোকেরা সারা নন্দীগ্রাম ( nandigram)কেন, সারা বাংলায় গুন্ডামি করে বেড়াচ্ছে। সন্ত্রাস করে বেড়াচ্ছে

• আমার কাছে খবর আছে নিজেদের একটা মেয়েকে খুন করবে। তার পর তৃণমূলের উপর দোষ চাপাবে। দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই আগে থেকে এই প্ল্যান আমরা জানিয়ে দিলাম।

• ওরা মানুষের ভোটে বিশ্বাস করে না, মানুষকে বিশ্বাস করে না

• গ্যাসের দাম, ডিজেলের দাম বাড়াচ্ছে।

• আমি নন্দীগ্রামে দাঁড়িয়েছি কারণ আমি নন্দীগ্রামের ভূমিকে প্রণাম জানাই

• কেউ ভয় দেখালে ভয় পাবেন না

• বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসছে

• নির্বাচন কমিশনকে অনুরোধ করব কেন বিহার উত্তরপ্রদেশের গুন্ডাদের এখানে অনুমতি দেওয়া হচ্ছে

• আমি যখন এক বার ঢুকেছি, আর বেরোচ্ছি না

• যারা গুন্ডামি করছে তাদের রাজনৈতিক ভাবে কবর দিন

• সারা দেশ থেকে টাকা নিয়ে আসছে আর ডিস্ট্রিবিউট করছে, টাকা নিয়ে কেউ ভোট দেবেন না

• টাকা দিয়ে যদি বলে তোমার মেয়েকে বিক্রী করে দাও, দেবেন? তোমার ঘরটা আমায় দিয়ে দাও, দেবেন?

• ও টাকা চুরি করা টাকা, নোটবন্দীর টাকা, রেল বিক্রীর টাকা, পি এম কেয়ারের টাকা

• টাকা দিলে খেয়ে নেবেন। শাড়ি দিলে পর্দা বানিয়ে নেবেন।

• বলবেন টাকা দিতে হবেনা, গ্যাস-টা ফ্রী করে দে, বিনা পয়সায় খাদ্য পাই, ৯৫০ টাকায় গ্যাস কিনতে হবে?

• আমাদের সরকার আগামীদিন আপনাদের ‘ঘরে ঘরে রেশন’ পৌঁছে দিয়ে আসব

• হলদিয়াতে ৫০ হাজার লোকের চাকরি হবে। হলদিয়ার ছেলেমেয়েদের যেমন চাকরি হবে, নন্দীগ্রামের ছেলেমেয়েদেরও চাকরি হবে।

• বহিরাগত পুলিশ এসেছে আর গ্রামে গ্রামে ঢুকে অত্যাচার করছে, আমি জানি। বাইরে থেকে পুলিশ নিয়ে দালালি করতে এসেছে। ভয় পাবেন না। ওরা ক’দিন। তার পর তো পগার পার। তার পর তো আপনারাই থাকবেন। আপনাদের পুলিশ থাকবে। কেন চিন্তা করছেন?

• ভোটের সময় কষ্ট করে কোনও অশান্তি, দাঙ্গায় না গিয়ে, কোনও প্ররোচনায় পা না দিয়ে ভোট দিন

• মাথা ঠান্ডা করে ভোট দিন

• কুল কুল, কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়া ফুল

• ৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। ভাল করে ভোটটা করে নিনি। তার পরে পান্ডাদের অধিকার কী ভাবে কাড়তে হয় বাংলার মানুষ তা ভাল ভাবে জানেন।

আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল অবস্থা দিল্লি-কর্নাটকের

Advt

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...