Monday, March 30, 2026

বিজয়ী বিধায়করাই যে মুখ্যমন্ত্রী হবেন, তার কোনো মানে নেই: দিলীপ ঘোষ

Date:

Share post:

বিজয়ী বিধায়করাই যে মুখ্যমন্ত্রী হবেন, তার কোনও মানে নেই। দ্বিতীয় দফার ভোটের আগেই বিতর্কিত মন্তব্য করে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ধোঁয়াশা আছে। দিলীপ ঘোষের এদিনের মন্তব্য জল্পনা যে আরও বাড়াল তা নিয়ে কোনো কোনও সন্দেহ নেই। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলিপবাবু এদিন আরো বলেন, বাংলায় শেষ দফার ভোট পর্যন্ত বিজেপির পক্ষেই হওয়া থাকবে। বিজেপি বাংলায় খুবই ভালো ফল করবে।

এদিন ময়নায় বিজেপি প্রার্থী অশোক দিন্দার সমর্থনে একটি রোড শোতে অংশ নেন দিলীপ ঘোষ। অভিযোগ অশোক দিন্দার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এই ঘটনায় আঘাত লেগেছে অশোক দিন্দার। গুরুতর আহত হয়েছেন আরেক বিজেপি কর্মী। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ ওই একই সময়ে প্রচার করছিলেন ময়নার তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দোলুই। তাঁর হয়ে প্রচার করছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত। ওই সময়ই তৃণমূলের সমর্থকরা প্রাক্তন ক্রিকেটার দিন্দার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। সেই ইটই গিয়ে লাগে দিন্দার পিঠে। যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার পাথরপ্রতিমা বিধানসভার সীতারামপুরেও একটি রোড শোয়ে অংশ নিয়েছিলেন দি‌লীপ ঘো‌ষ। পাথর প্রতিমা বিধানসভার বি‌জে‌পি পার্থী অসিত হালদা‌রের সর্মথ‌নে ছিল এই প্রচার । দীর্ঘ দশ কি‌লো‌মিটার রোড শো কর‌লেন দিলীপবাবু।

তৃণমুলের হাতে প্রহৃত তমলুকের বিজেপি প্রার্থী ডাঃ হরেকৃষ্ণ বেরাকে দেখতে আজ সকালেই হাসপাতালে গিয়েছিলেন। তিনি বলেন, গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে দিদির সরকার। আসুন গর্জে উঠি। ইভিএমে জবাব দিই।

 

Advt

Related articles

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...