Thursday, May 14, 2026

নন্দীগ্রামে ভোটের মধ্যেই উদ্ধার বিজেপি কর্মীর দেহ

Date:

Share post:

রাজ্যে ৩০ টি আসনে চলছে ভোট গ্রহণ। তার মধ্যে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এরই মধ্যে নন্দীগ্রামের (Nandigram) ভেকুটিয়ায় বিজেপি কর্মীর (Bengal BJP) রহস্যমৃত্যু। ঘরের ভিতর থেকেই উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। তাঁর পরিবারের অভিযোগ, তৃণমূলের হুমকির জেরেই আত্মহত্যা তিনি। এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-বুথে “বহিরাগত” নিয়ে ভারতী ঘোষ, ব্যাপক উত্তেজনা ডেবরায়

জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মীর নাম উদয় দোহে। উদয় পরিবারের দাবি, বুধবার সন্ধেয় তৃণমূলের এক দল দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে উদয়কে হুমকি দেয় বলে অভিযোগ। পরিবারের সদস্যদের বক্তব্য, উদয় দীর্ঘদিনের সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। এলাকায় তাঁর ক্ষমতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। যার জেরে এলাকার তৃণমূল কর্মীদের ওপর চাপ বাড়ছিল।

পরিবারের দাবি, গতকাল, বুধবার রাতে তৃণমূলের দল হুমকি দেওয়ার পর নিজের ঘরে চলে যান উদয়। বৃহস্পতিবার ভোরে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advt

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...