Monday, April 13, 2026

মাস্ক ছাড়া মেট্রোতে? হতে পারে জরিমানা, করোনা আবহে কড়া মেট্রো কর্তৃপক্ষ

Date:

Share post:

ফের রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাস্তায় অনেক মানুষ এখনও মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। মানছেন না কোভিড বিধিও। শুধু রাস্তায় কেন কোভিড বিধি অনেকেই মেনে চলছেন না মেট্রোতেও। তাই এবার আরও কড়া মেট্রো কর্তৃপক্ষ। মাস্কহীন যাত্রী দেখলেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে মেট্রোর আধিকারিকরা।

এ বার মাস্ক ছাড়া মেট্রোতে যাত্রা করলে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা দিতে হবে যাত্রীদের। মেট্রো সূত্রে খবর, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ অনুসারে এই জরিমানা নেওয়া হবে। যা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুযায়ী নির্দেশিত। তবে শুধু জরিমানা করা উদ্দেশ্য নয়। যাতে মানুষ গণ পরিবহণ থেকে সংক্রামিত না হয়ে পড়েন তাই এই সিদ্ধান্ত। ভারতীয় রেল সূত্রে খবর, দেশ জুড়ে করোনার গ্রাফ ফের ঊর্ধমুখী। এই পরিস্থিতিতে এ বার মেট্রো রেলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হল। মাস্ক ছাড়া আর কোনওভাবেই মেট্রোতে চড়ার অনুমতি দেওয়া হবে না। প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কোভিড সংক্রমণ বাড়ায় যাত্রীদের মাস্ক পরা নিয়ে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন-মোদি-শাহ-শুভেন্দুর “এক্সিট পোল” ফলস? নন্দীগ্রাম বলছে জিতছে দিদি

অবশ্যই কোভিড বিধি মানতে হবে মেট্রোতে। মাস্ক পরা ছাড়াও, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতেও বলা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এখনই টোকেন চালু হচ্ছে না। আপাতত স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে যাত্রীদের। দেশে আবারও করোনার হার হু হু করে বাড়তে শুরু করেছে। এমতাবস্থায় কোনও ঝুঁকি নিতে নারাজ মেট্রো কর্তৃপক্ষ।

Advt

Related articles

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...