Thursday, May 7, 2026

তৃতীয় দফার আগে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল

Date:

Share post:

দ্বিতীয় দফার পর এবার তৃতীয় দফাতেও দেখা গেল একই চিত্র। ভোটের ঠিক আগেই জেলার পুলিশ প্রশাসনের বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। এদিন কমিশনের পক্ষ থেকে আলিপুরদুয়ার, হুগলি এবং দুই ২৪ পরগনার পুলিশ প্রশাসনে রদবদল করা হয়েছে।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতিকে বদলি করে সেখানে আইপিএস অফিসার অমিত কুমার সিংহকে আনা হয়েছে। অন্যদিকে হুগলির চন্দননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসুকে অপসারণ করে সেই জায়গায় বসানো হয়েছে আইপিএস অফিসার অভিষেক মোদীকে।
এদিকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি জোন ২ (দক্ষিণ ডিভিশন) পদে খড়গপুর রেল পুলিসের সুপার অবদেশ পাঠককে বদলি করেছে কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার মিঠুন দে-কেও বদলি করে সেখানে শ্যামল কুমার মন্ডলকে ডেপুটি পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছে কমিশন। এর আগে শ্যামল কুমার মণ্ডল পশ্চিম মেদিনীপুরের (ডিইবি)-র ডেপুটি সুপার পদে কর্মরত ছিলেন। ওই জেলারই ফলতা থানার আইসি অভিজিৎ হাইতকে বদলি করে সে জায়গায় আনা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর অতনু ঘোষালকে।

Advt

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...