Thursday, May 7, 2026

‘বিজেপিকে বাংলা থেকে একেবারে খালি করুন’ পুরশুড়ার সভা থেকে মন্তব্য মমতার

Date:

Share post:

‘রাজ্য বহিরাগত ঢুকছে। রাতে টহল দিন, মহিলারাও সজাগ থাকুন। গদ্দাররা পুলিশের পোশাক পড়ে হুমকি দিচ্ছে। এরা সব বিজেপির লোক’। ঠিক এভাবেই বিজেপিকে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পরশুড়ার সভা থেকে তিনি অমিত শাহ কে কটাক্ষ করে বলেন, ‘মিথ্যে কথা বলে এঁরা। মার্ডার করে চোখ দিয়ে জল বের করে। নাটক করতে এঁরা ভালো জানে। বাংলাকে ধ্বংস করে দেবে। ওরা বাংলাকে গুজরাট করতে চাইছে।’ এরপরই তিনি বলেন, “জোড়াফুলে ভোট দিয়ে ওদের থেকে বাংলাকে বাঁচান।”
খানাকুলের জনসভা শেষ করে পুরশুড়ায় সভা করেন তৃণমূল সুপ্রিমো। রবিবারের সভা থেকে তিনি বলেন, “ আমার একটা পা ভাঙ্গা হলেও মনোবল অনেক। ইভিএম মেশিন খারাপ করে দিলে ভয় পাবেন না। সকাল সকাল ভোট দিন। ৫ বছরের জন্য তৃণমূলকে চাইলে নিজের ভোটটা নিজে দিন। রাজনৈতিক কবর দিন বিজেপিকে। এদের হাতে রক্ত। এদের ক্ষমা করবেন না। কেউ পচা ফুলে দেবেন না। ওরা বাংলাটাকে গুজরাট করতে চাইছে। ওদের থেকে বাংলাকে বাঁচান।”
চৈত্রের প্রখর রোদকে উপেক্ষা করে তৃতীয় দফার ভোটের আগে রবিবাসরীয় প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী। একের পর এক জনসভা করে চলেছেন তিনি। এরপর আরও তিনটি সভা রয়েছে তাঁর। তৃতীয় দফার আগে প্রচারে ঝড় তুলতে আজ একাই তিন জেলা চষে বেড়াবেন তৃণমূল সুপ্রিমো।

Advt

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...