Thursday, May 7, 2026

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এন আর সি হবে না, বললেন কৈলাস বিজয়বর্গীয় 

Date:

Share post:

ভোট বড় বালাই। কোনওভাবেই বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না। ২০২১ এ বাংলা বিজয় এখন বিজেপির পাখির চোখ। তাই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। রবিবার স্পষ্ট করে দিলেন যে, “বাংলায় এনআরসি (National Register of Citizens) করা হবে না। তবে নির্বাচনে জয়লাভের পর বিজেপির ইস্তাহার অনুযায়ী সিএএ(CAA) চালু করার ইচ্ছে রয়েছে।” গেরুয়া শিবির NRC নয় CAA, নয়া নাগরিকত্ব আইন লাগু করতে আগ্রহী তা জানিয়ে দিলেন কৈলাস বিজয়বর্গীয়।

এদিন কৈলাস বলেন, “যাঁরা ধর্মের নামে হত্যালীলার হাত থেকে বাঁচতে প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, তাঁদের নাগরিকত্ব দিতে চাই আমরা।” কৈলাসের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করছে। তাদের মিথ্যা অভিযোগ, বিজেপি সরকার এলে নাকি বাংলার মানুষকেই বাংলা ছাড়া করা হবে। কৈলাস এদিন বলেন, মিথ্যা প্রচারণায় পা দেবেন না। বিজেপির এমন কোনো অভিপ্রায় নেই।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-ও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলার ক্ষমতায় এলেও এনআরসি করা নিয়ে এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই। তবে নয়া নাগরিকত্ব আইন বা CAA নিয়ে সিদ্ধান্ত নিতে চান। কারন বিজেপির প্রকাশিত ইস্তাহারেই একথা বলা হয়েছে। ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই নয়া নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advt

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...