Tuesday, March 17, 2026

ভিকি কৌশলের পর এবার কোভিড পজিটিভ ক্যাটরিনা

Date:

Share post:

অক্ষয় কুমার, ভিকি কৌশল, গোবিন্দা, ভূমি পেদনেকর, আলিয়া ভাটের পর এবার করোনা আক্রান্ত হলেন ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোভিড পজিটিভ হওয়ার কথা লেখেন ক্যাটরিনা।

ক্যাটরিনা জানান, “আমি করোনা আক্রান্ত। আইসোলেশনে রয়েছি। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। সমস্তরকম নিয়মবিধি মেনে চলছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা দয়া করে একবার করোনা পরীক্ষা করিয়ে নেবেন। সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন-একা মহিলা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন, ফের মুখ্যমন্ত্রী হলে আরও উন্নয়ন হবে: জয়া

একের পর এক বলিউড অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। করোনার থাবায় কার্যত বিপর্যস্ত বলিউড। সোমবারই করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই তা জানিয়েছিলেন। ভিকি কৌশল ছাড়াও গতকালই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ভূমি পেদনেকর এবং অক্ষয় কুমার। অক্ষয় কুমারের পর তাঁর ছবি রাম সেতুর শ্যুটিংয়ে জড়িত আরও ৪৫ জন করোনা আক্রান্ত। এর আগে করোনায় আক্রান্ত হন আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা।

Advt

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...