Thursday, May 14, 2026

করোনায় আক্রান্ত টলিউডের ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস

Date:

Share post:

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন টলিউডের অভিনেতা তথা তৃণমূল নেতা ভরত কল ও তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ও। আপাতত তাঁরা দু’জনেই কোয়ারেন্টিনে।এবার আবারও করোনা সংক্রমণ আক্রান্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলছে চিকিৎসাও।
মঙ্গলবার ‘দেশের মাটি’-র অভিনেত্রী শ্রুতি নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের কোভিড পজিটিভের বার্তা জানিয়ে লেখেন, “আমি কোভিড আক্রান্ত। গত ২ তারিখ থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা চলছে আমার। স্বাদ-গন্ধ পাচ্ছি না। শরীর দুর্বল।” সেইসঙ্গে তিনি তার সংস্পর্শে আসা অনান্যদেরও কোভিড টেস্ট করার পরামর্শ দেন।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ক্রমশ বাড়ছে সংক্রমণ। আমজনতার পাশাপাশি করোনা থাবা বসিয়েছে বলিউড ও টলিউড তারকাদের উপর। বলিউডের আমির, রনবীর, আলিয়া , অক্ষয় থেকে শুরু করে ক্যাটরিনাও এখন কোভিড পজিটিভ। এছাড়াও রয়েছেন আরও অনেকে। তাই রীতিমত উদ্বেগে পড়েছেন টেলি তারকারা।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...