Saturday, March 14, 2026

প্রকাশ্যে গুলি করে যুবককে খুন, ভোটের আগে উত্তপ্ত কোচবিহার,

Date:

Share post:

আর মাত্র কয়েকদিন পরেই বাংলায় চতুর্থ দফার নির্বাচন। আর তার আগেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। বুধবার মুখ্যমন্ত্রীর সভার শুরুর আগেই প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক যুবককে। মৃত ওই যুবকের গয়নার দোকান আছে। নিজের দোকানে সামনেই তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। যদিও এই হত্যার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে কী না তা এখনও জানা যায়নি।  মৃত যুবকের নাম প্রাণতোষ সাহা । এদিকে এই হত্যার  ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় এলাকা।  ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে।   অবরোধ তুলতে কড়া ব্যবস্থা নিতে হয় প্রশাসনকে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, বাইকে করে দুই যুবক সোনার ব্যবসায়ী প্রাণতোষ সাহার দোকানের সামনে আসে। এরপরেই  খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হেলমেট এবং মাস্কে মুখ ঢাকা ছিল তাই কাউকে দেখতে পায়নি স্থানীয়রা।  যে বাইকে  চেপে তারা এসেছিল সেটিতে কোনও নম্বর প্লেট ছিল না বলে জানা গিয়েছে। তাই দুষ্কৃতীদের সম্পর্কে  সঠিক কোনও তথ্য এখনও পুলিশ সংগ্রহ করতে পারেনি। গোটা ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলে বিক্ষোভ দেখায় বিজেপি।

Advt

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...