Thursday, May 14, 2026

বাড়ল জয়ার বঙ্গ সফরের দিন, কারণ কী?

Date:

Share post:

তৃণমূলের হয়ে প্রচারে আরও কিছুদিন বাংলায় থাকছেন সমাজবাদী পার্টির (Sp) সাংসদ জয়া বচ্চন (Jaya Bacchan)। তৃণমূলের তরফে বুধবার এই খবর জানানো হয়েছে। প্রথমে তিনদিনের জন্য শাসকদলের হয়ে প্রচারে এসেছিলেন জয়া। জানিয়েছিলেন তাঁর দলের নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) তাঁকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এবার তাঁর সফরের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন তৃণমূলের প্রার্থী হয়ে প্রচার করবেন ‘ধন্যি মেয়ে’।

বৃহস্পতিবার, হাওড়ায় (Howrah) তাঁর প্রচার হয়েছে। বাকি কর্মসূচি পরে জানানো হবে বলে তৃণমূল সূত্রে খবর। যে প্রার্থীর হয়ে রোড শো করছেন জয়া, সেখানে জনসমর্থন উজ্জীবিত করছে শাসকদলকে। এই কারণেই অনেক প্রার্থী চাইছেন তাঁদের হয়ে প্রচার করুন সমাজবাদী পার্টির সাংসদ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “জয়া দি কাউকে আশাহত করতে চাইছেন না”। সেই কারণেই তাঁর বঙ্গ সফর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন- বিজেপি ‘অশান্তি’ আনবে! দিন্দার টুইটে নেটিজেনদের কটাক্ষ, ‘সত্যিটাই বলেছেন’

Advt

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...