Saturday, April 18, 2026

রোড-শো বাতিল হওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন পদ্ম প্রার্থী শ্রাবন্তী!

Date:

Share post:

বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ক্ষোভে ফুঁসছেন। রোড শোর অনুমতি না মেলায় বচসায় জড়ালেন পুলিশের সঙ্গে। তাঁর দাবি, “ভয় পেয়েই মিঠুন চক্রবর্তীর মিছিল বাতিল করা হয়েছে।”
শনিবারের চতুর্থ দফা নির্বাচনের আগে বৃহস্পতিবার অর্থাৎ আজই ছিল প্রচারের অন্তিম দিন। তাই শেষবেলার হাইভোল্টেজ প্রচারে মোক্ষম অস্ত্র মিঠুন চক্রবর্তীকেই (Mithun Chakraborty) ময়দনে নামাতে চেয়েছিল বিজেপি। বেহালা (Behala) পূর্ব ও পশ্চিমে পদ্ম শিবিরের দুই তারকা প্রার্থী পায়েল (Paayel Sarkar) সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) হয়ে ‘মোদির তারকা সেনাপতি’কেই ভোটপ্রচারের ময়দানে নামিয়ে বাজিমাত করার পরিকল্পনা করেছিল গেরুয়া-বাহিনী। কিন্তু বাদ সাধল পুলিশ প্রশাসন। পুলিশের তরফে অনুমতি না মেলায় বিজেপিকে বাতিল করতে হল প্রচার কর্মসূচি।
ঘটনার জেরে বেহালায় থানা ঘেরাও করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে জড়ালেন বচসায়। পথ অবরোধ, বচসা, ক্ষোভ, সব মিলিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- বাংলাকে গুজরাট হতে দেব না, গুজরাটিদের বাংলা দখল করতে দেব না: হুগলির জনসভায় বললেন মমতা

Advt

Related articles

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...