Sunday, May 17, 2026

করোনার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। হু হু করে বাড়ছে সংক্রমণ। ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় সেই বৈঠকে যোগ দিতে পারবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী না থাকলেও প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, আলোপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল, যে সব রাজ্যে ভোট চলছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে করোনা মোকাবিলায় কী করা উচিত তা নিয়ে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল। সেইসব বৈঠকের কয়েকটিতে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছটায় রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন প্রধানমন্ত্রী। বর্তমান করোনা সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তা নিয়েই আলোচনা করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ,আজ ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’-এ টুইট করে মোদি দেশের মানুষের কাছে করোনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন।

Advt

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...