Sunday, May 17, 2026

ধাক্কা সামলে সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৮৪ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,৭৪৬.২১ (⬆️ ০.১৭%)

🔹নিফটি ১৪,৮৭৩.৮০ (⬆️ ০.৩৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে বৃহস্পতিবার কিছুটা হলেও বাড়ল দেশের শেয়ারবাজার। ৮৪ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৫৪ পয়েন্ট।

আরও পড়ুন:পূজালির রোড শো-এ জনজোয়ার, বজবজের মানুষের ভালবাসায় আপ্লুত অভিষেক

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৮৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৪.৪৫ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৭৪৬.২১। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ৫৪.৭৫ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৮৭৩.৮০।

Advt

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...